• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
হিলিতে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ঘোড়াঘাটে আগাম শীতকালীন সবজি চাষে কৃষকের মুখে হাসি চাঁপাইনবাবগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, উদ্যোক্তাদের পণ্যের প্রদর্শনী কমলগঞ্জে ফলাফল বিপর্যয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা হাকিমপুরে দুই কলেজে তিন পরীক্ষার্থীর কেউ পাস করেনি চাঁপাইনবাবগঞ্জে আলিমে জিপিএ-৫ মাত্র ২, পিছিয়ে ২৬ মাদ্রাসা যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে ১৬ প্রতিষ্ঠানে শূন্য পাস, শতভাগ সাফল্য মাত্র ৩টিতে চিপস কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০হাজার জরিমানা বিরামপুরের জব ফেয়ারে নগদের নিয়োগপত্র পেলেন দুই তরুণ কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্বকাপ ফাইনালে চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প

ইউনাইটেড ডেস্ক / ১০৭ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্রের মাটিতে ফুটবল বিশ্বকাপের মহোৎসব চলছে, আর সেখানে ডোনাল্ড ট্রাম্প দেশের প্রেসিডেন্ট থাকা অবস্থায় ফাইনালের মঞ্চে উপস্থিত থাকবেন না তা কি হয়।  আগামী রোববার (১৯ জুলাই) নিউইয়র্ক-নিউজার্সি স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের মেগা ফাইনাল শেষে নতুন বিশ্বচ্যাম্পিয়নদের হাতে সোনালী ট্রফিটি তুলে দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২৪ জুন (বুধবার)  এক জমকালো সংবাদ সম্মেলনে এই হাইভোল্টেজ খবরটি অফিশিয়ালি নিশ্চিত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

গত বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালেও গ্যালারিতে সশরীরে উপস্থিত থেকে ফুটবলারদের উৎসাহিত করেছিলেন তিনি। যদিও চলতি ২০২৬ বিশ্বকাপের কোনো ম্যাচে এখন পর্যন্ত ভিআইপি বক্সে মার্কিন প্রেসিডেন্টকে দেখা যায়নি, তবে ফাইনালের মেগা মঞ্চটি তিনি কোনোভাবেই হাতছাড়া করছেন না।

২০১৮ রাশিয়া বিশ্বকাপে পুতিন এবং ২০২২ কাতার বিশ্বকাপে শেখ তামিম বিন হামাদ আল থানি ফাইনাল ম্যাচ উপভোগ করলেও পুরস্কার বিতরণী মঞ্চে যাননি। ফলে দীর্ঘ ৮ বছর পর কোনো বিশ্বমঞ্চের ফাইনালে ট্রফি দেওয়ার প্রথা ভাঙতে যাচ্ছেন ট্রাম্প।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category