• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দুই শিশুকে কীটনাশক পান করিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা বহাল খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত চট্টগ্রামে পাহাড়ধসে ৩০ মৃত্যুর ঘটনায় এনসিপির শোক ১৮ লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে: খাদ্য প্রতিমন্ত্রী তিতুমীর কলেজের শহীদ মামুন হলে লিফট বিকল, আটকা পড়েন ৯ আবাসিক শিক্ষার্থী রেজা হাসান বাদ, সিলেটের ডিসি হলেন আব্দুল্লাহ আল মামুন বিনিয়োগ-বান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার সম্ভাব্য সবকিছু করবে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে তিতুমীর কলেজে ‘লহু রাঙা জুলাই’ উদযাপন 

ভোটার স্থানান্তর আবেদন অনলাইন করতে চায়: ইসি

ইউনাইটেড ডেস্ক / ২৬ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

নির্বাচনি এলাকা (ভোটার স্থানান্তর) পরিবর্তনের আবেদন প্রক্রিয়া অনলাইনে চালু করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পরিকল্পনা বাস্তবায়ন হলে ভোটারদের আর আবেদন জমা দিতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে সরাসরি যেতে হবে না। একই সঙ্গে এ সেবার জন্য নির্ধারিত ফি আরোপের বিষয়টিও বিবেচনা করছে ইসি।

সোমবার (২২ জুন) অনুষ্ঠিত ইসির মাসিক সমন্বয় সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হয়। সভা সূত্রে জানা গেছে, অনলাইনে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ এবং সম্ভাব্য ফি নির্ধারণের বিষয়ে একটি প্রস্তাব তৈরি করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ইসির সিনিয়র সচিবের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন ফি পুনর্নির্ধারণের বিষয়েও আলোচনা হয়। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রুত সিদ্ধান্ত চূড়ান্ত করার তাগিদ দেওয়া হয়েছে। এনআইডি সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে উপজেলা পর্যায়ের তদন্তের ওপর নির্ভরতা কমিয়ে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাদের সম্পৃক্ততা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “ভোটার স্থানান্তরের আবেদন অনলাইনে নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এনআইডি সংশোধন ফি পুনর্নির্ধারণের প্রস্তাব ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।”

এ ছাড়া, যেসব ক্ষেত্রে আঙুলের ছাপ নেওয়া সম্ভব হয় না, সেখানে পরিচয় যাচাইয়ে আইরিস শনাক্তকরণ প্রযুক্তি চালুর বিষয়েও আলোচনা হয়েছে। প্রযুক্তিটি চালু না হওয়া পর্যন্ত জেলা পর্যায়ে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়ার ক্ষমতা প্রদানের প্রস্তাব বিবেচনায় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category