• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর বিএনপি সরকারের ক্ষমতা মানে গ্যাস-বিদ্যুৎের সংকট: রুমিন ফারহানা মহাখালী ও ধানমন্ডিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে মিরাজের স্পিন যাদু হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ করার ঘোষণা ট্রাম্পের জাবিতে ছাত্রলীগ সংশ্লিষ্টতাসহ ৬দফা তদন্ত চেয়ে ছাত্রশক্তির সংবাদ সম্মেলন রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ তদন্তের মুখে ডাব্লিউএইচওর প্রধানের পদ ছাড়লেন পুতুল

ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে ইমাম আটক

ইউনাইটেড ডেস্ক / ৬৫ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

ময়মনসিংহের ত্রিশালে সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাহিনুর ইসলাম (৪৪) নামক স্থানীয় মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। ২০ জুন (শনিবার) সন্ধ্যায় পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী শিশুর মায়ের অভিযোগ, তার মেয়ে প্রতিদিন ওই ইমামের কাছে মসজিদের ভেতরে প্রাইভেট পড়তে যেত। শনিবার বিকেল ৩টার দিকে মেয়ের খোঁজ নিতে গিয়ে তিনি মসজিদের ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি অভিযুক্ত শাহিনুর ইসলাম ও তার শিশুকন্যাকে ‘অস্বাভাবিক’ অবস্থায় দেখতে পান বলে দাবি করেন। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই শিশুকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির মা মামলা দিয়েছেন।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জানান, মামলার পর অভিযুক্ত ইমামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে তোলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category