• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

হেলিকপ্টার প্রতি ১০ লাখ টাকা কর দিতে

বাণিজ্য ডেস্ক / ২৫ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

প্রস্তাবিত বাজেটে ব্যাক্তি মালিকানাধীন হেলিকপ্টারের উপর কর বৃদ্ধি করা হয়েছে। এতে হেলিকপ্টার প্রতি মালিকদেরকে বছরে প্রায় ১০ লাখ টাকা করে গুনতে হবে। পাশাপাশি শীতাতপনিয়ন্ত্রিত ডাবলডেকার এসি বাস ও স্লিপার কোচের মালিকদের প্রতিবছর ৫০ হাজার টাকা অগ্রিম কর বসানো হয়েছে। এতে আরামদায়ক যাতায়াকে খরচ বাড়তে পারে।

মোটরযানের নিবন্ধন বা ফিটনেস নবায়নের সময় নির্ধারিত হারে অগ্রিম কর পরিশোধ করতে হয়। কর পরিশোধের চালান দাখিল না করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিবন্ধন বা ফিটনেস নবায়ন করতে পারবে না।

বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, খুলনা, যশোর, রংপুরসহ বিভিন্ন বড় শহরে শীতাতপনিয়ন্ত্রিত বিলাসবহুল দোতলা বাস চলে। এ ছাড়া স্লিপার কোচও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

দেশে হেলিকপ্টারে যাতায়াত বাড়ছে। কয়েক বছর ধরে বিভিন্ন ধরনের করপোরেট যাতায়াত, জরুরি চিকিৎসার জন্য রোগী পরিবহন, ভিআইপি যাতায়াতের কাজে হেলিকপ্টারের ব্যবহার বাড়ছে। দেশে এখন একাধিক বেসরকারি হেলিকপ্টার অপারেটর প্রতিষ্ঠান আছে।

এ ছাড়া বাজেটে ভারী ট্রাক লরি, প্রাইমমুভার, ক্রেন, ড্রেজার, রোলারমালিকদের ওপরও অগ্রিম কর বসানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category