জনদুর্ভোগ লাঘব, জনগনের ভোটের প্রত্যাশা পূরণ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের খুলনায় বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। সমাবেশটি নগরীর সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে। এদিন সমাবেশে যোগ দিতে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে আসেন দলীয় নেতাকর্মীরা। এসময় নানা স্লোগান ও ব্যানারে পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে।
এদিন দুপুরে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়।
সমাবেশের প্রধান অতিথি বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সকালে খুলনায় পৌঁছেছেন। খুলনা সার্কিট হাউজে তাকে স্বাগত জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ খুলনার নেতারা। পরে তিনি সমাবেশ স্থলে উপস্থিত হন।
সমাবেশে বক্তব্য রাখবেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. অলি আহমদ বীর বিক্রম, নায়েবে আমির সাখাওয়াত হোসাইন, খেলাফত আন্দোলনের আমির হাবীবুল্লাহ মিয়াজী, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার, ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম।
এছাড়া উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, আমার বাংলাদেশ পার্টির (এবি) যুগ্ম সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাড. এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা বিভাগীয় ১১ দলীয় ঐক্যের সমাবেশের আহ্বায়ক ক মোবারক হোসাইনসহ দলীয় নেতাকর্মীরা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিকের অর্থসহ কুরআন তেলোয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। ইসলামী সংগীত পরিবেশন করেন প্রেরণা সাহিত্য সংস্কৃতি সংসদ, খুলনার শিল্পীবৃন্দ।