• শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

গ্রুপ পর্ব থেকেই হাইতির বিদায়

স্পোর্টস ডেস্ক: / ২১ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

নানা প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে বিশ্বকাপের মঞ্চে রোমাঞ্চকর প্রত্যাবত ঘটে ক্যারিবীয় দেশ হাইতির। তবে ম্যাচের পারফরম্যান্স বিশ্বকাপের মূল মঞ্চে নিজেদের অবস্থান ধরে রাখতে পারেনি দেশটি। টানা দুই ম্যাচ হেরে হতাশা নিয়ে আনুষ্ঠানিকভাবেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ক্যারিবিয় দেশটি।

নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছেও ১-০ গোলে হেরেছিল তারা। কানসাস সিটি স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও ৩-০ গোলের পরাজয়ের হয়। তাতে দুই ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়ায় ‘সি’ গ্রুপ থেকে তাদের নকআউট পর্বে ওঠার সব সম্ভাবনা শেষ হয়ে গেছে।

হাইতির বিদায়ের সমীকরণটাও পরিষ্কার। দুই ম্যাচ শেষে ব্রাজিল ও মরক্কোর সংগ্রহ ৪ পয়েন্ট করে। স্কটল্যান্ডের ঝুলিতে আছে ৩ পয়েন্ট। অন্যদিকে হাইতি এখনও পয়েন্টশূন্য। শেষ ম্যাচে মরক্কোর বিপক্ষে জয় পেলেও তাদের পয়েন্ট হবে মাত্র ৩, যা দিয়ে গ্রুপের শীর্ষ তিনে ওঠা সম্ভব নয়।বিশ্বকাপের শুরুতেই তাই শেষ হয়ে গেল হাইতির অভিযান।

তবে শুধু বিদায়ের গল্প নয়, লড়াইয়ের গল্পও আছে তাদের। স্কটল্যান্ডের বিপক্ষে এক গোলের ব্যবধানে হার এবং ব্রাজিলের বিপক্ষে দীর্ঘ সময় প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা, দুই ম্যাচেই নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে দলটি। কিন্তু কঠিন গ্রুপে সেটি যথেষ্ট হয়নি।

অন্যদিকে হাইতির বিদায়ের মাধ্যমে ‘সি’ গ্রুপের সমীকরণ আরও জমে উঠেছে। দুই ম্যাচ শেষে ব্রাজিল ও মরক্কো এগিয়ে থাকলেও স্কটল্যান্ড এখনও নকআউটের দৌড়ে টিকে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category