• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী ১ হাজার টাকার নোট বাতিল চেয়ে সরকারকে আইনি নোটিশ পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে রিজভী আহমেদের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ বেকারত্ব সৃষ্টির শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে : রাষ্ট্রপতি বাস ভাড়া বেশি নিলে রুট পারমিট বাতিল: সেতুমন্ত্রী ককটেল বিস্ফোরণ-বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না: জাহেদ হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৪৯ তেলের দাম বৃদ্ধিতে বেড়েছে বাস ভাড়া, বিপাকে যাত্রী ও মালিকরা টেকনাফ বেড়িবাঁধ প্রকল্পে সীমান্ত নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হবে: এ্যানি বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা

ফতুল্লায় পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ৭ 

ইউনাইটেড ডেস্ক / ৬২ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি তৈরী পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ৭ জন শ্রমিক আহত হয়েছেন।

১৯জুন (শুক্রবার) সকালে পাগলা তালতলা এলাকায় নির্ঝর নিটওয়্যার কারখানায় এ দুর্ঘটনা ঘটে। আহত শ্রমিকরা হলেন—  শাহীন, জাকির হোসেন, সাবিনা বেগম, মঞ্জু মিয়া, আরিফিন, হৃদয় ও খাদিজা।

সেই কারখানার শ্রমিক রফিকুল ইসলাম জানিয়েছেন, কারখানার বয়লারটি অনেক পুরনো ছিল। মালিকপক্ষকে জানানো হলেও তারা বিষয়টি এড়িয়ে যায়। শুক্রবার সকালে শ্রমিকরা কাজ করার সময় বয়লারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে ও আগুন লেগে যায়। এতে নারীসহ ৭ জন শ্রমিক আহত হন। তাদেরকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার পরে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে আহতদের চিকিৎসার ভার বহনে আশ্বাস দিলে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।

এ বিষয়ে জানতে কারখানার কর্তৃপক্ষের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কর্মকর্তারা কোনো কথা বলতে রাজি হননি।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেছেন, “আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রমিকদের অনুরোধ শুনলে কারখানায় এমন দুর্ঘটনা ঘটতো না। পরিস্থিতি এখন শান্ত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category