• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ফলাফল বিপর্যয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা হাকিমপুরে দুই কলেজে তিন পরীক্ষার্থীর কেউ পাস করেনি চাঁপাইনবাবগঞ্জে আলিমে জিপিএ-৫ মাত্র ২, পিছিয়ে ২৬ মাদ্রাসা যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে ১৬ প্রতিষ্ঠানে শূন্য পাস, শতভাগ সাফল্য মাত্র ৩টিতে চিপস কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০হাজার জরিমানা বিরামপুরের জব ফেয়ারে নগদের নিয়োগপত্র পেলেন দুই তরুণ কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে চার দিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা পূজা দেখতে গিয়ে সড়কে প্রাণ ঝড়লো দুই শিশুর

৩০ শতাংশ লভ্যাংশের অনুমোদন উত্তরা ব্যাংকের

ইউনাইটেড ডেস্ক / ৮২ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

উত্তরা ব্যাংক পিএলসি ২০২৫ সালের শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে। এর মধ্যে ২৫ শতাংশ স্টক লভ্যাংশ বা বোনাস শেয়ার এবং ৫ শতাংশ নগদ লভ্যাংশ হিসেবে অনুমোদন করা হয়।

সম্প্রতি উত্তরা ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই লভ্যাংশ অনুমোদিত হয়। বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় ডিজিটাল প্ল্যাটফর্মে। সভায় লভ্যাংশের পাশাপাশি ব্যাংকের লাভ–ক্ষতির হিসাবসহ ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনও অনুমোদন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে উত্তরা ব্যাংক এসব তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় উপস্থিত শেয়ারহোল্ডাররা ব্যাংকের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

উত্তরা ব্যাংক শেয়ারবাজারে তালিকাভুক্ত একটি কোম্পানি। গতকাল বৃহস্পতিবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এই ব্যাংকের প্রতিটি শেয়ার ২১ টাকা ৫০ পয়সা দরে কেনাবেচা হয়েছে। এদিন দেশের শীর্ষস্থানীয় বেসরকারি এই ব্যাংকের শেয়ারের দাম অবশ্য অপরিবর্তিত ছিল, অর্থাৎ বাড়েওনি, কমেওনি।

এ সভায় সভাপতিত্ব করেন উত্তরা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম। এতে ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইফতেখারুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী মো. আবুল হাশেমসহ পরিচালকেরা উপস্থিত ছিলেন।

ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে উত্তরা ব্যাংকের ২৫০টি পরিপূর্ণ অনলাইন সুবিধাসংবলিত শাখা এবং ৫১টি উপশাখা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category