• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা বহাল খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত চট্টগ্রামে পাহাড়ধসে ৩০ মৃত্যুর ঘটনায় এনসিপির শোক ১৮ লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে: খাদ্য প্রতিমন্ত্রী তিতুমীর কলেজের শহীদ মামুন হলে লিফট বিকল, আটকা পড়েন ৯ আবাসিক শিক্ষার্থী রেজা হাসান বাদ, সিলেটের ডিসি হলেন আব্দুল্লাহ আল মামুন বিনিয়োগ-বান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার সম্ভাব্য সবকিছু করবে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে তিতুমীর কলেজে ‘লহু রাঙা জুলাই’ উদযাপন  চট্টগ্রাম বিভাগে অতিবৃষ্টি, পাহাড় ধসে ৩০ মৃত্যু নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালন, ১৪শিশুকে পুরস্কার প্রদান

মাদারীপুরে দুই ট্রাকের সংঘর্ষে ১জন নিহত

ইউনাইটেড ডেস্ক / ৬১ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬
সড়ক দূর্ঘটনা

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আবু নাঈম খান (৫৫) নামক একজন চালক নিহত ও চারজন আহত হয়।

১৫ জুন (সোমবার) ভোরে  মাদারীপুর সদর থানাধীন পান্তাপাড়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু নাঈম খান মাদারীপুর সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের কুলপদ্দী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোড়ে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে একটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মিনি ট্রাকেরচালক আবু নাঈম খানের মৃত্যু হয়।
দুর্ঘটনায় বড় ট্রাকে থাকা চালক জুয়েল (৩৫), সজীব (২৫), আমিরুল (৩২) ও লাভলু (৩০) গুরুতর আহত হন।

খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। আহত চারজনকে দ্রুত উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category