• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেক প্রজাতন্ত্র মাদ্রাসার টয়লেটে মিললো গুলিসহ রিভলবার, গায়ে লেখা ‘মেইড ইন পকিস্তান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন সংসদ সদস্যরা মমতাকে বাংলাদেশে চলে যেতে বললেন: দিলীপ ঘোষ সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৭ বার অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি পরীক্ষা, প্রাকৃতিক দুর্যোগে বিকল্প ব্যবস্থা নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা মহাখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৩

আজ কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৩০ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আজ শনিবার (১৩ জুন) কক্সবাজার সফরে যাচ্ছেন তারেক রহমান। এক দিনের এ সফরের অংশ হিসেবে সকালে তিনি কক্সবাজারের উদ্দেশে রওনা দেবেন।

 

দিনের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, তিনি কয়েকটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেবেন। বিকেলে চকরিয়া বাস টার্মিনালে স্থানীয় বিএনপির আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন এবং সন্ধ্যায় একটি সুধী সমাবেশে যোগ দেবেন।

 

এ ছাড়া সফরকালে মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। কক্সবাজারবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী নতুন উপজেলার ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন তিনি।

 

প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে জেলার সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সফরকে কেন্দ্র করে নানা প্রত্যাশার কথাও জানাচ্ছেন তারা।

 

এদিকে সরকারপ্রধানের আগমন উপলক্ষে জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সমাবেশস্থলসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প এলাকা ইতোমধ্যেই পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং স্থানীয় নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category