• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেক প্রজাতন্ত্র মাদ্রাসার টয়লেটে মিললো গুলিসহ রিভলবার, গায়ে লেখা ‘মেইড ইন পকিস্তান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন সংসদ সদস্যরা মমতাকে বাংলাদেশে চলে যেতে বললেন: দিলীপ ঘোষ সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৭ বার অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি পরীক্ষা, প্রাকৃতিক দুর্যোগে বিকল্প ব্যবস্থা নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা মহাখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৩

বিএনপি সরকারের বাজেট অর্থনীতিকে দিকনির্দেশনা দিতে ব্যর্থ: নাহিদ ইসলাম

ইউনাইটেড ডেস্ক: / ২৮ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

বিএনপি সরকারের প্রস্তাবিত জাতীয় বাজেটের মাধ্যমে দেশের কাঙ্ক্ষিত অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, রাজনৈতিক সংস্কারের পর অর্থনৈতিক সংস্কারের যে প্রত্যাশা দেশের মানুষের ছিল, নতুন বাজেটে তার প্রতিফলন দেখা যায়নি।

শুক্রবার (১২ জুন) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “এই বাজেটের মাধ্যমে আমরা যে মৌলিক অর্থনৈতিক সংস্কারের আশা করেছিলাম, তা বাস্তবায়ন সম্ভব হবে বলে মনে করি না। রাজনৈতিক সংস্কারের পর অর্থনৈতিক সংস্কার আসবে, এমন প্রত্যাশা ছিল। বাজেটে কিছু ইতিবাচক উদ্যোগ রয়েছে। কিছু পণ্যে কর কমানো হয়েছে, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। তবে আমাদের আশঙ্কা, এসব উদ্যোগের বড় একটি অংশ বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়বে।”

‘‘দেশের অর্থনীতি বর্তমানে তিনটি বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে ব্যাংকিং খাতের নাজুক অবস্থা, জ্বালানি ও বিদ্যুৎ খাতের দীর্ঘমেয়াদি সংকট এবং তরুণদের কর্মসংস্থানের অভাব। অথচ বাজেটে এসব সংকট নিরসনে সুস্পষ্ট কোনো কর্মপরিকল্পনা নেই,’’ যোগ করেন তিনি।

দ্রব্যমূল্য ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রসঙ্গ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, “সারা দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যেভাবে বেড়েছে, তা সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। একইসঙ্গে বিদ্যুতের মূল্যবৃদ্ধিও নজিরবিহীন। এত স্বল্প সময়ে এত বড় পরিমাণে বিদ্যুতের দাম বৃদ্ধির ঘটনা অতীতে খুব কমই দেখা গেছে।”

দুর্নীতিকে দেশের অর্থনীতির অন্যতম প্রধান সমস্যা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুর্নীতি। এই বাজেট কীভাবে দুর্নীতি কমাবে বা বন্ধ করবে, সে বিষয়ে কোনো স্পষ্ট দিকনির্দেশনা নেই। বড় বাজেট মানেই বড় দুর্নীতির সুযোগ সৃষ্টি হয়। উন্নয়ন প্রকল্প, খাল খনন, বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি কিংবা বিশেষ বরাদ্দের ক্ষেত্রে জবাবদিহিতা ও স্বচ্ছতার ঘাটতি রয়েছে।”

“অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যে আমরা দেখতে পাইনি কীভাবে ঋণখেলাপিদের কাছ থেকে অর্থ পুনরুদ্ধার করা হবে। ব্যাংক খাতকে শক্তিশালী করার জন্যও কার্যকর কোনো পরিকল্পনা তুলে ধরা হয়নি। বাংলাদেশে শক্তিশালী প্রতিষ্ঠান সংকট রয়েছে। ব্যাংকিং খাত এমনিতেই দুর্বল অবস্থায় আছে। এই পরিস্থিতিতে আমানতকারীদের আস্থা নষ্ট হলে তার প্রভাব পুরো অর্থনীতিতে পড়বে। বাজেটে সেই আস্থা পুনরুদ্ধারের কোনো কার্যকর পদক্ষেপ নেই।”

জ্বালানি খাত প্রসঙ্গে তিনি বলেন, “অতীতে যেসব অসম ও বিতর্কিত চুক্তি হয়েছে, সেগুলো থেকে কীভাবে বেরিয়ে আসা হবে, তার কোনো রূপরেখা বাজেটে নেই। ক্যাপাসিটি চার্জের বিষয়টি উল্লেখ করা হলেও সংকট সমাধানের বাস্তব পরিকল্পনা অনুপস্থিত। পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি কীভাবে হবে, সে বিষয়ে বাজেটে সুস্পষ্ট দিকনির্দেশনা নেই। সরকারকে বড় অঙ্কের ঘাটতি পূরণে বিদেশি ঋণ ও দেশীয় ব্যাংক থেকে ঋণ নিতে হবে। এতে বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমবে, বিনিয়োগ হ্রাস পাবে এবং কর্মসংস্থান সংকুচিত হবে।”

এনসিপির পক্ষ থেকে বিকল্প অর্থনৈতিক প্রস্তাবনা উপস্থাপনের কথা জানিয়ে তিনি বলেন, “আমরা শুধু সমালোচনা করছি না। আমরা বিকল্প প্রস্তাবনাও দিচ্ছি। আমাদের ছায়া বাজেটে অর্থনীতির বিভিন্ন সংকট উত্তরণের সুপারিশ রয়েছে। সংসদের ভেতরে ও বাইরে আমরা এসব বিষয় তুলে ধরব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category