• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা বহাল খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত চট্টগ্রামে পাহাড়ধসে ৩০ মৃত্যুর ঘটনায় এনসিপির শোক ১৮ লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে: খাদ্য প্রতিমন্ত্রী তিতুমীর কলেজের শহীদ মামুন হলে লিফট বিকল, আটকা পড়েন ৯ আবাসিক শিক্ষার্থী রেজা হাসান বাদ, সিলেটের ডিসি হলেন আব্দুল্লাহ আল মামুন বিনিয়োগ-বান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার সম্ভাব্য সবকিছু করবে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে তিতুমীর কলেজে ‘লহু রাঙা জুলাই’ উদযাপন  চট্টগ্রাম বিভাগে অতিবৃষ্টি, পাহাড় ধসে ৩০ মৃত্যু নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালন, ১৪শিশুকে পুরস্কার প্রদান

হিলিতে দামকমেছে পেঁয়াজের, স্বস্তিতে ক্রেতারা

Reporter Name / ৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি ::
সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা করে। নিত্য প্রয়োজনীয় পণ্য পেঁয়াজের দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষজন। সরবরাহ এমন থাকলে দাম বাড়বে না বলে দাবি বিক্রেতাদের।
বৃহস্পতিবার (১১জুন) সরেজমিনে হিলি বাজার ঘুরে দেখা যায় বাজারের প্রতিটি দোকানেই পেঁয়াজের যথেষ্ট সরবরাহ আছে, সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দাম আগের তুলনায় কমতির দিকে রয়েছে। দুদিন আগেও যে পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল বর্তমানে তা কমে বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে।
হিলি বাজরে পেয়াজ কিনতে আসা আরিফুল ইসলাম বলেন, আমাদের তো আয় রোজগার কম এর উপর পেয়াজের বাড়তি দামের কারনে আমাদের বেশ সমস্যার মধ্যেই পড়তে হচ্ছিল। আগে দাম কম থাকায় আমাদের বেশ সুবিধা হচ্ছিল চাহিদা মত কিনতে পারছিলাম। কিন্তু দাম বাড়ার ফলে এক কেজি পেয়াজ কিনতে হচ্ছিল ৪০ টাকা কেজি দরে। এতে করে আমরা চাহিদামত পেঁয়াজ কিনতে পারছিলাম না। যতটুকু চাহিদা তার চেয়ে পরিমাণে কম কিনতে হচ্ছিল বাড়তি দামের কারনে। এখন দাম কিছুটা কমেছে কেজিতে ৫ টাকা কমে ৩৫ টাকা কেজি দরে পেয়াজ বিক্রি হচ্ছে। এতে করে আমাদের কিছুটা সুবিধা হচ্ছে আমরা এখন কিছুটা চাহিদামত কিনতে পারছি। দাম যেন আরো কম থাকে সেই দাবি থাকবে আমাদের।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা সাকিল আহমেদ বলেন, সরবরাহ বেশ ভালো থাকায় পেঁয়াজের দাম বেশকিছু দিন ধরেই স্বাভাবিক ছিল। তবে গত দুদিন ধরে বৈরি আবহাওয়ার কারনে মোকামে পেঁয়াজের সরবরাহ কিছুটা ঘাটতি দেখা দিয়েছিল। এর ফলে মোকামেই পেঁয়াজের দাম কিছুটা বাড়তি হয়েছিল। আমাদের সেখানে ৩৭ টাকা কেজি দরে কিনতে হচ্ছিল খরচ দিয়ে আমরা বিক্রি করছিলাম ৪০ টাকা কেজি দরে। তবে এখন মোকামে পেঁয়াজের সরবরাহ আগের তুলনায় বাড়ায় দাম কিছুটা কমতে শুরু করেছে। এখন আমরা মোকামে ৩৩ টাকা কেজি দরে কিনছি খরচ মিলিয়ে ৩৫ টাকা কেজি দরে বিক্রি করছি। পেঁয়াজের সরবরাহ এমন থাকলে দাম আরো কিছুটা কমতে পারে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, কেউ যেন কৃত্রিম সংকট করে পেঁয়াজের দাম বাড়াতে না পারে সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা নিয়মিত আমাদের দায়িত্বপূর্ণ এলাকা সমূহের বাজার পরিদর্শন করছি কি দামে কিনছে কি দামে বিক্রি করছে সেটি যাচাই করা হচ্ছে। কারো বিরুদ্ধে দাম বাড়তি নেওয়ার অভিযোগ উঠলে আর্থিক জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category