• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

হ্যান্ডবলে মালদ্বীপকে হারাল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট / ৬২ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

আগের দিন অনূর্ধ্ব-২০ বিভাগে  জয় পেয়েছে বাংলাদেশ। ঢাকায় চলমান বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফিতে ১১ জুন বৃহস্পতিবার ছোটরাও জয় তুলে নিয়েছে। পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এদিন দুপুরে বাংলাদেশ ৩২-২৩ গোলে হারিয়েছে মালদ্বীপকে।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮টি গোল করেছেন খাইচলোং মারমা। ম্যাচের ২৮ মিনিটে বাংলাদেশের স্কোর ছিল ১৫, মালদ্বীপের ১৪।  সময়ের সাথে সাথে ম্যাচে নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন কোয়ান্টাম কসমো স্কুলের ছাত্র জেবে দাই বম।

প্রথমবারের মতো আন্তর্জাতিক আসরে পুরস্কার জিতে উচ্ছ্বসিত জেবে দাই বম। তিনি বলেন, ‘মালদ্বীপ অত্যন্ত কঠিন প্রতিপক্ষ। ওদের সঙ্গে আমরা জান-প্রাণ দিয়ে লড়াই করেছি।ইনশাল্লাহ পরের ম্যাচেও আমরা আরও ভালো করবো। কখনও মনে হয়নি ম্যাচ হেরে যেতে পারি। আমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল। আমরা যে করেও হোক জিতব।’

১২ জুন শুক্রবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দলের পরের ম্যাচের প্রতিপক্ষ ভারত। এর আগে ১১ জুন বৃহস্পতিবার অনূর্ধ্ব-১৮ বিভাগে প্রথম ম্যাচে বেলা ১১টায় আফগানিস্তানের মুখোমুখি হয় নেপাল। ওই ম্যাচে নেপাল ৪০-২১ গোলে হারিয়েছে আফগানিস্তানকে। ১২ জুন শুক্রবার অনূর্ধ্ব-২০ বিভাগে ভারত খেলবে নেপালের বিপক্ষে বিকেল ৩টায়। বিকেল ৫টায় বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category