• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
দুই শিশুকে কীটনাশক পান করিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা বহাল খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত চট্টগ্রামে পাহাড়ধসে ৩০ মৃত্যুর ঘটনায় এনসিপির শোক ১৮ লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে: খাদ্য প্রতিমন্ত্রী তিতুমীর কলেজের শহীদ মামুন হলে লিফট বিকল, আটকা পড়েন ৯ আবাসিক শিক্ষার্থী রেজা হাসান বাদ, সিলেটের ডিসি হলেন আব্দুল্লাহ আল মামুন বিনিয়োগ-বান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার সম্ভাব্য সবকিছু করবে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে তিতুমীর কলেজে ‘লহু রাঙা জুলাই’ উদযাপন 

ঢাকা – ময়মনসিংহ – জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক / ৫০ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার উদ্ধার হওয়ায় সাড়ে তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

১০ জুন (বুধবার) ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়। এরপর থেকে ঢাকা- ময়মনসিংহ ও জামালপুর রুটে ট্রেন চলাচল  পুরোপুরি বন্ধ হয়ে যায়।ফলে আটকা পরে হাওর, কমিউটার ট্রেন।

ওসি আক্তার হোসেন বলেন, সকাল ৬টা ৪০ মিনিটে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস। ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় ট্রেনের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ জামালপুর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে লোকোশেড থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে আসার সময় সেটিও স্টেশন সংলগ্ন এলাকায় লাইনচ্যুত হয়। পরে একটি বগি রেখে উদ্ধারকারি ট্রেন ঘটনাস্থলে পৌঁছে সাড়ে ১২টার দিকে লাইনচ্যুত পাওয়ার কারের চাকা উদ্ধার করে।

তিনি  আরোও জানান, বর্তমানে বিকল্প উপায়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। কিছুক্ষণ আগেই ময়মনসিংহ স্টেশন থেকে হাওর এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category