• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশ সহযোগিতা দেবে: প্রধানমন্ত্রী দরদের অজুহাতে ধর্মীয় বিধান পরিবর্তনের সুযোগ নেই: রফিকুল ইসলাম মাদানী ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০২ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে বিমানবন্দরের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী আজ জাতিসংঘ অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন ড. খলিলুর রহমান লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রি: পৃথক অভিযানে ২জনের কারাদণ্ড ও অর্থদণ্ড হোটেল দখলচেষ্টায় বিএনপি নেতাসহ ৬জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা অভিনেত্রী বাঁধনের ওপর ইতালিতে নিষিদ্ধ আ.লীগের হামলা ইয়েমেনের কারাগারে বিমান হামলার অভিযোগ সৌদির বিরুদ্ধে

ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই অজ্ঞাত ৬ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক / ৮১ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

নিজেস্ব প্রতিবেদক

রাজধানীর মতিঝিলে এক ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার মার্কিন ডলার ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার দুই দিন পর মঙ্গলবার ভুক্তভোগী ব্যবসায়ী লোকমান হোসেন মতিঝিল থানায় মামলাটি করেন।

 

মামলায় অজ্ঞাতপরিচয় ছয়জনকে আসামি করা হলেও এখনো কাউকে শনাক্ত বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।

 

বুধবার (১০ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ। তিনি জানান, ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং সেগুলো পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

 

মামলার এজাহার থেকে জানা যায়, গত ৭ জুন দুপুর ২টা ৫০ মিনিটে আদমজী কোর্ট এলাকা থেকে বাংলাদেশ ব্যাংকে কর্মরত তার ছোট ভাইয়ের সঙ্গে দেখা করতে রিকশায় রওনা দেন লোকমান হোসেন। দুপুর ২টা ৫৬ মিনিটে মতিঝিলে জনতা ব্যাংকের করপোরেট শাখার পূর্ব পাশের সড়কে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা ছয় দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে।

 

এজাহারে উল্লেখ করা হয়, অস্ত্রের মুখে লোকমানের কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে হামলাকারীরা। তিনি বাধা দিলে তাদের একজন তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার ডান হাতের কনুইয়ের নিচে এবং ডান পায়ের হাঁটুর নিচে ও ওপরে গুলিবিদ্ধ হন তিনি।

 

পরে দুর্বৃত্তরা তার হাতে থাকা ব্যাগটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এজাহার অনুযায়ী, ওই ব্যাগে ১৭ হাজার মার্কিন ডলার, যার বাংলাদেশি মুদ্রায় মূল্য প্রায় ২০ লাখ ৭৫ হাজার টাকা। এছাড়া ব্যাগটিতে আরও কিছু বৈদেশিক মুদ্রাও ছিল বলে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category