• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেক প্রজাতন্ত্র মাদ্রাসার টয়লেটে মিললো গুলিসহ রিভলবার, গায়ে লেখা ‘মেইড ইন পকিস্তান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন সংসদ সদস্যরা মমতাকে বাংলাদেশে চলে যেতে বললেন: দিলীপ ঘোষ সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৭ বার অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি পরীক্ষা, প্রাকৃতিক দুর্যোগে বিকল্প ব্যবস্থা নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা মহাখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৩

মধ্যপ্রাচ্যে সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

আন্তর্জাতিক ডেস্ক: / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতার অবসানে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সংস্থাটির মহাসচিব বলেছেন, মধ্যপ্রাচ্যে নতুন করে সহিংসতার বিস্তারে তিনি গভীরভাবে শঙ্কিত। পাশাপাশি গাজায় প্রবেশের সীমান্ত পথগুলো পুনরায় খুলে দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গুতেরেস বলেন, ‌‌‘‘সব ধরনের হামলা অবশ্যই অবিলম্বে বন্ধ করতে হবে। লেবানন, ইরান এবং গাজায় চলমান যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলতে হবে।’’

লেবাননের রাজধানীতে হামলার জবাবে ইরান ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর সোমবার ইরানি লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। গত এপ্রিলের যুদ্ধবিরতির পর প্রথম কোনো হামলা-পাল্টা হামলার ঘটনা এটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category