• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন সংসদ সদস্যরা মমতাকে বাংলাদেশে চলে যেতে বললেন: দিলীপ ঘোষ সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৭ বার অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি পরীক্ষা, প্রাকৃতিক দুর্যোগে বিকল্প ব্যবস্থা নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা মহাখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৩ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর চীন সফরে গুরুত্ব পাবে রাজনৈতিক ও কুটনৈতিক সম্পর্ক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করবে

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে পেইড সাবস্ক্রিপশন চালু করল মেটা

Reporter Name / ৬৭ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে আয়ের নতুন সুযোগ তৈরি করতে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে পেইড সাবস্ক্রিপশন সেবা চালু করেছে মেটা। নতুন এ ব্যবস্থার মাধ্যমে কনটেন্ট নির্মাতারা তাদের অনুসারীদের জন্য বিশেষ কনটেন্ট উন্মুক্ত করে মাসিক সাবস্ক্রিপশন ফি আদায় করতে পারবেন।

দীর্ঘদিন পরীক্ষামূলকভাবে চালানোর পর মেটা ধীরে ধীরে বিশ্বব্যাপী ক্রিয়েটরদের জন্য এই সুবিধা উন্মুক্ত করছে। এর ফলে সাবস্ক্রাইব করা অনুসারীরা সাধারণ ব্যবহারকারীদের তুলনায় বাড়তি কিছু সুবিধা পাবেন।

নতুন ফিচারের আওতায় ক্রিয়েটররা শুধুমাত্র সাবস্ক্রাইবারদের জন্য বিশেষ লাইভ স্ট্রিমিং, স্টোরি, রিলস ও পোস্ট শেয়ার করতে পারবেন। এছাড়া অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশন নেওয়া অনুসারীদের নামের পাশে বিশেষ ব্যাজ প্রদর্শিত হবে, যা তাদের সহজে শনাক্ত করতে সহায়তা করবে।

মেটা জানিয়েছে, পেইড সদস্যদের জন্য আলাদা গ্রুপ চ্যাট ও এক্সক্লুসিভ কনটেন্ট প্রকাশের সুযোগও থাকবে। এর মাধ্যমে ক্রিয়েটর ও অনুসারীদের মধ্যে আরও ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে উঠবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

শুধু ফেসবুক ও ইনস্টাগ্রাম নয়, হোয়াটসঅ্যাপ বিজনেস ব্যবহারকারীদের জন্যও বিশেষ সাবস্ক্রিপশন সুবিধা আনা হচ্ছে। এর মাধ্যমে ব্যবসায়ীরা কাস্টমাইজড মেসেজিং, উন্নত চ্যাটবট সাপোর্ট এবং প্রিমিয়াম বিজনেস টুলস ব্যবহারের সুযোগ পাবেন।

এদিকে, ভবিষ্যতে সাবস্ক্রিপশন সেবার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন সুবিধা যুক্ত করার পরিকল্পনার কথাও জানিয়েছে মেটা। প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুযায়ী, ক্রিয়েটররা নিজেদের এআই অ্যাভাটার তৈরি করতে পারবেন, যা তাদের অনুপস্থিতিতেও অনুসারীদের প্রশ্নের স্বয়ংক্রিয় উত্তর দিতে সক্ষম হবে। পাশাপাশি উন্নত এআই ফটো ও ভিডিও এডিটিং সুবিধাও যুক্ত হতে পারে।

বিশ্লেষকদের মতে, ইউটিউব ও এক্স (সাবেক টুইটার)-এর প্রিমিয়াম সেবার সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতেই মেটার এ উদ্যোগ। একই সঙ্গে বিজ্ঞাপনের ওপর নির্ভরতা কমিয়ে কনটেন্ট নির্মাতাদের জন্য সরাসরি আয়ের নতুন পথ তৈরি করবে এই সাবস্ক্রিপশন ব্যবস্থা।

প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্রি কনটেন্টের পাশাপাশি ভবিষ্যতে পেইড ও এক্সক্লুসিভ কনটেন্টের চাহিদাও উল্লেখযোগ্যভাবে বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category