• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেক প্রজাতন্ত্র মাদ্রাসার টয়লেটে মিললো গুলিসহ রিভলবার, গায়ে লেখা ‘মেইড ইন পকিস্তান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন সংসদ সদস্যরা মমতাকে বাংলাদেশে চলে যেতে বললেন: দিলীপ ঘোষ সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৭ বার অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি পরীক্ষা, প্রাকৃতিক দুর্যোগে বিকল্প ব্যবস্থা নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা মহাখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৩

গুলিস্তানে দুই ট্রাফিক কনস্টেবলের হাতাহাতি; সাময়িক বরখাস্ত

Reporter Name / ৫২ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক 

রাজধানীর গুলিস্তানে হাতাহাতিতে জড়ানো ট্রাফিক কনস্টেবল দিলীপ চন্দ্র ও নুরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (২৩ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মইনুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, “গত ২১ মে দুপুরে গুলিস্তান জিপিও মোড় চত্বরে দুজনই পোশাক পরে দায়িত্ব পালন করছিলেন। এর মধ্যে সিগন্যাল চলাকালীন অবস্থায় একদিক থেকে একটি গাড়ি বেরিয়ে যাওয়াকে কেন্দ্র করে দুই জনের মধ্যে কথা কাটাকাটি, হাতাহাতি এবং পরে ধস্তাধস্তির ঘটনা ঘটে, যার ফলে তারা সড়কে পড়ে যান।”

ডিসি মঈনুল হক বলেন, “সরকারি ইউনিফর্ম পরে ডিউটিরত অবস্থায় সড়কের মাঝে দুই ট্রাফিক পুলিশের হাতাহাতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ডিউটিরত অবস্থায় সহকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হতেই পারে।”

এমনিতেই প্রচণ্ড গরমে ১০ মিনিট সূর্যের নিচে দাঁড়ানো কঠিন, যেখানে ৮ থেকে ৯ ঘণ্টা ডিউটি করতে হয়। কিন্তু হাতাহাতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ ঘটনায় ট্রাফিক কনস্টেবল দিলীপ চন্দ্র ও নুরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং পরে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে জানিয়ে ডিসি বলেন, “সাময়িক বরখাস্ত হলেও তারা বিধি অনুযায়ী প্রাপ্য পাবেন।”

ইউনি/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category