• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হিলিতে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ঘোড়াঘাটে আগাম শীতকালীন সবজি চাষে কৃষকের মুখে হাসি চাঁপাইনবাবগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, উদ্যোক্তাদের পণ্যের প্রদর্শনী কমলগঞ্জে ফলাফল বিপর্যয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা হাকিমপুরে দুই কলেজে তিন পরীক্ষার্থীর কেউ পাস করেনি চাঁপাইনবাবগঞ্জে আলিমে জিপিএ-৫ মাত্র ২, পিছিয়ে ২৬ মাদ্রাসা যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে ১৬ প্রতিষ্ঠানে শূন্য পাস, শতভাগ সাফল্য মাত্র ৩টিতে চিপস কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০হাজার জরিমানা বিরামপুরের জব ফেয়ারে নগদের নিয়োগপত্র পেলেন দুই তরুণ কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুমিল্লায় পথে পথে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

Reporter Name / ৫২০ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

চাঁদপুর সফরে যাওয়ার পথে কুমিল্লার বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লা অতিক্রমকালে সড়কের দুই পাশে অবস্থান নেন বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক। তারা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রধানমন্ত্রীর গাড়িবহর কুমিল্লার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করার সময় নেতাকর্মীরা স্লোগান দিয়ে তাকে অভ্যর্থনা জানান। অনেককে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানাতেও দেখা যায়।

দলীয় সূত্র জানায়, চাঁদপুরে একাধিক কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকে কেন্দ্র করে কুমিল্লা ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category