• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

ইসির সঙ্গে বৈঠকে নেপাল নির্বাচন কমিশনের প্রতিনিধি দল

ইউনাইটেড ডেস্ক / ১৯ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বাংলাদেশের নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। ৭ অক্টোবর (বুধবার) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে নেপালের নির্বাচন কমিশনারসহ মোট ৬ জন প্রতিনিধি অংশ নেন।

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এমএম নাসির উদ্দিনের নেতৃত্বে ছয় নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেন এ বৈঠকে।

বৈঠকে মূলত আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট নিয়ে আলোচনা হবে। পাশাপাশি দুই দেশের নির্বাচন ব্যবস্থা, নির্বাচন পরিচালনা ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category