• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ফলাফল বিপর্যয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা হাকিমপুরে দুই কলেজে তিন পরীক্ষার্থীর কেউ পাস করেনি চাঁপাইনবাবগঞ্জে আলিমে জিপিএ-৫ মাত্র ২, পিছিয়ে ২৬ মাদ্রাসা যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে ১৬ প্রতিষ্ঠানে শূন্য পাস, শতভাগ সাফল্য মাত্র ৩টিতে চিপস কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০হাজার জরিমানা বিরামপুরের জব ফেয়ারে নগদের নিয়োগপত্র পেলেন দুই তরুণ কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে চার দিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা পূজা দেখতে গিয়ে সড়কে প্রাণ ঝড়লো দুই শিশুর

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ভয় পায় বিএনপির কর্মীরা: নাহিদ ইসলাম

ইউনাইটেড ডেস্ক / ৫২ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর সশস্ত্র হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর বিএনপির সরকার আসার পর ৫ বার হামলা হয়েছে। এক নাসীরুদ্দীনকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন্মাদ হতে পারে? তার ওপর সশস্ত্র হামলা চালায় তারা।

রোববার (৪ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে হামলায় ক্ষতিগ্রস্থ গাড়ীর ছবিসহ এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

ক্ষমতাসীন দলের সমালোচনা করে নাহিদ ইসলাম লেখেন, ‘একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন্মাদ হতে পারে?’ তিনি দাবি করেন, কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন মাজার প্রাঙ্গণে ঢুকে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। একই সঙ্গে তাদের ব্যবহৃত গাড়িও ভাঙচুর করা হয়।

তিনি অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়ে বলেন, ভয়ভীতি, হামলা বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ কোনোভাবেই স্তব্ধ করা যাবে না।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন মাজার জিয়ারত ও পরিদর্শনে গেলে সেখানে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলায় অংশ নিয়েছিল। ঘটনার পরপরই হামলার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category