• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :

বিএনপির উপর চাঁদাবাজির ট্যাগিং দেয়ার অপচেষ্টা চলছে

ইউনাইটেড ডেস্ক / ৫৯ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদাবাজির ট্যাগিং বিএনপির উপর দেয়ার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, এই সরকারের দলের নাম ভাঙ্গীয়ে কেউ চাঁদাবাজি করছে না এটি বলবো না। কিন্তু রাজনীতির প্রসঙ্গে বিএনপির নাম ভাঙ্গীয়ে চাঁদাবাজি করা চাঁদাবাজদের ট্যাগ বিএনপির উপর দেয়া চেষ্টা করা হচ্ছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা ন্যারেটিভের কথা বলছি, এই চেষ্টা ইন্টেরিমের সময় থেকেই আসলে রয়েছে। এই চেষ্টা চলছে এবং এটা রাজনীতি। এই রাজনীতি করার চেষ্টা তারা করতেই পারেন।

এনসিপির চাঁদাবাজিবিরোধী কর্মসূচির বিষয়ে তিনি বলেন, এটি তার কাছে ‘সার্কাজম’ মনে হয়েছে। তবে সহিংস কোনো কর্মসূচির পরিবর্তে এ ধরনের কর্মসূচিকে সরকার স্বাগত জানায়।

জাহেদ উর রহমান বলেন, যেকোনো ভায়োলেন্ট কিছুর পরিবর্তে এই ধরনের কর্মসূচিকে আমরা ওয়েলকাম করি। তারা যদি মনে করেন এটার মাধ্যমে তারা জনগণের সঙ্গে কানেক্ট করতে পারবেন, তারা সেটার চেষ্টা করুক। তাদের জায়গা থেকে তারা করবে।

সরকারের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, সরকারের কাজ ন্যারেটিভ তৈরি করা নয়, বরং যেসব অভিযোগ রয়েছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

চাঁদাবাজির সঙ্গে কারা জড়িত এবং তাদের কারও সঙ্গে কোনো রাজনৈতিক বা অন্য ধরনের সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়ে সরকারের কাছে তথ্য রয়েছে বলেও জানান তথ্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, প্রয়োজন হলে সরকার ব্যবস্থা নেবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ বা নেতিবাচক ধারণা থাকলেও বাংলাদেশ ‘অ্যানার্কি’ অবস্থা থেকে বেরিয়ে এসেছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছু ক্ষেত্রে অবনতি হয়েছে, আবার কিছু অপরাধ কমেছেও। তবে কোথাও দায়িত্বে অবহেলা বা গাফিলতি হলে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাকে ফেরত আনার বিষয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, বিষয়টি বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় ইস্যু।

তিনি বলেন, তিনি ইন্ডিয়াতে রয়েছেন, আর আমরা তাকে চাইছি। মানে এটা তো অদ্ভুত ব্যাপার। উনি মাঝে মাঝে বলেন উনি নিজেই ফেরত চলে আসবেন, যাই হোক। তো আমরা তাকে চাইছি এবং ইন্ডিয়াকে তাকে হস্তান্তর করতে হবে।

যুক্তরাষ্ট্র বিষয়টিকে দ্বিপক্ষীয় ইস্যু হিসেবে দেখানোর চেষ্টা করেছে উল্লেখ করে তিনি বলেন, এর মধ্যে অন্য কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই বলেই বাংলাদেশ মনে করে।

শেখ হাসিনাকে ‘দণ্ডপ্রাপ্ত’ উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার হয়েছে। তাকে ফেরত আনার বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে।

জাহেদ উর রহমান বলেন, ভারতে বাংলাদেশের অস্বস্তির জায়গাগুলো তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি দেশটির হাইকমিশনারের সঙ্গেও তিনি আলোচনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category