গ্যাস-বিদ্যুৎ-তেল, নিত্য পণ্য, বাস ভাড়া কমানো ও হাম-ডেংগুর মৃত্যুর মিছিল থামানোর দাবিতে পথসভা ও বিক্ষোভ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
শুক্রবার বিকালে সেগুনবাগিচা হাই স্কুল, সেগুনবাগিচা কাচা বাজার, শিল্পকলা একাডেমির সামনে পথসভা ও বিক্ষোভ মিছিল করে দলটি। সভার আয়োজন করে বাসদ পল্টন-শাহবাগ শাখা। সমাবেশে সভাপতিত্ব করেন শাখার নেতা রায়হানউদ্দিন।
সমাবেশে বক্তারা দাবি করে বলেন, সারা দেশে হাম ও ডেংগু রোগের প্রকোপ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অবিলম্বে সারা দেশে বিনামূল্যে হাম ও ডেংগু সনাক্তকরণ পরীক্ষার করাতে হবে। এছাড়া জ্বলানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহার করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ করার জোর দাবি জানানো হয়। একই সঙ্গে অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত হ্বান জানান।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাসদ ঢাকা মহানগর শাখার নেতা খালেকুজ্জামান লিপন, রোখশানা আফরোজ আশা, শাখার নেতা নূর আলম, সুহায়েল আহমেদ শুভ, শরিফুল ইসলাম দিদার।