• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

রোহিঙ্গা সংকট সমাধানে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

ইউনাইটেড ডেস্ক / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন।

২৩ সেপ্টেম্বর (বুধবার) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের কনফারেন্স রুমে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে এই প্রস্তাব দেন তিনি।

প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সহমর্মিতা প্রকাশ থেকে সংকটের মূল কারণ খুঁজে সমাধানের দিকে, প্রতিশ্রুতি থেকে কার্যকর পদক্ষেপের দিকে এবং বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা থেকে বাস্তুচ্যুতির অবসানের দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে।

প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব হচ্ছে:
১.রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসইভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য একটি স্পষ্ট ও বিশ্বাসযোগ্য রোডম্যাপ তৈরি। ২.রোহিঙ্গাসহ বেসামরিক মানুষের ওপর সহিংসতা বন্ধ এবং তাদের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা। ৩.রোহিঙ্গা ও তাদের আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত ও পূর্বানুমানযোগ্য মানবিক সহায়তা নিশ্চিত করা। ৪.বিচার ও জবাবদিহি ব্যবস্থা জোরদার করা এবং ৫.মাদকভিত্তিক অর্থনীতি, মানবপাচার, ডিজিটাল প্রতারণা, অবৈধ অস্ত্র ও অন্যান্য আন্তসীমান্ত অপরাধ মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category