• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

কমলনগরে বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীর জমি দখলের অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি / ১৭ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

লক্ষ্মীপুরের কমলনগরে সৌদি আরবপ্রবাসী এক ব্যক্তির জমি দখলের চেষ্টা করে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সহসভাপতি ও ৬ নং পাটোয়ারীর হাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক তালুকদারের বিরুদ্ধে। শুক্রবার ভোর থেকে উপজেলার ৭ নং হাজিরহাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চর জাঙ্গালিয়া গ্রামে ওই প্রাচীর নির্মাণের কাজ শুরু করা হয় বলে অভিযোগ করেছেন জমির মালিক ফরিদ উদ্দিন।

ফরিদ উদ্দিন ৬ নং পাটোয়ারীর হাট ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হাজী মন্তাজ উদ্দিন মেম্বার বাড়ির আবুল কালামের ছেলে। তিনি সৌদি আরবপ্রবাসী। তার দাবি, ২০১৭ সালের ২ জুলাই ৭ নং হাজিরহাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চর জাঙ্গালিয়া গ্রামে শিফনের কাছ থেকে তিনি জমি কিনে নেন। ওই জমির পাশে পরে বাড়ি করেন আব্দুর রাজ্জাক তালুকদার। এরপর থেকেই তার জমি দখলের চেষ্টা করা হচ্ছে।

ফরিদের অভিযোগ, শুক্রবার ভোর থেকে বিপুলসংখ্যক শ্রমিক নিয়ে তার জমিতে সীমানাপ্রাচীর নির্মাণ শুরু করেন আব্দুর রাজ্জাক। দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে। এ ছাড়া শিফনের আরও কিছু জমি আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে দখলে রেখে ভোগ করছেন বলেও অভিযোগ করেন ফরিদ।

ফরিদ বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পরও একই জমি দখলের চেষ্টা করা হয়েছিল। তখন তিনি পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেয়। পরে আব্দুর রাজ্জাক সেখান থেকে চলে যান বলে দাবি করেন তিনি।

শুক্রবার জমিতে গিয়ে বাধা দিতে গেলে তার স্ত্রী সাথী বেগম ও আট বছর বয়সী ছেলে সাঈফ উদ্দিনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ফরিদ। এতে তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান তিনি।

সাথী বেগম বলেন, ‘আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্রুত পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ চাই।’

ঘটনাটি উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী ও সাধারণ সম্পাদক দিদার হোসেনকে জানিয়েছেন বলে জানান ফরিদ। পরে সৌদি আরব থেকে ফেসবুক লাইভে এসে এলাকাবাসীর সহযোগিতা চান তিনি। এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টেও জমি দখলের অভিযোগ তুলে পোস্ট করেন ফরিদ।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, ‘এ ঘটনায় কোনো মামলা হয়নি। মামলা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযোগের বিষয়ে জানতে আব্দুর রাজ্জাক তালুকদারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category