• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে তিন কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩৪ গ্যাসের সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে: বিজিএমইএ গুলশান-ধানমন্ডি-নিকেতন লেক দূষণ রোধে সমন্বিত কার্যক্রমের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশৃঙ্খলা নয়, শান্তিপূর্ণ লংমার্চ করবে ১১ দলীয় জোট: জামায়াত সেক্রেটারি নীলফামারীর কিশোরগঞ্জের ইউপি চেয়ারম্যান বাবু বহিস্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা

‘জে-ক্রিয়েশনের’ ৩ কোটি ৭৬ লাখ টাকার ভ্যাট ফাঁকি

ইউনাইটেড ডেস্ক / ১৫ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

ই-কমার্স প্রতিষ্ঠান ‘জে-ক্রিয়েশন’-এর বিরুদ্ধে প্রায় ৩ কোটি ৭৬ লাখ টাকার ভ্যাট (মূসক) ফাঁকির প্রাথমিক প্রমাণ পেয়েছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)। প্রতিষ্ঠানটি রাজধানীর মিরপুরভিত্তিক ব্যবসা পরিচালয়ার করছে। তবে তাদের বিক্রয় তথ্য ও জব্দ করা নথিপত্র যাচাই-বাছাই করে এই অনিয়মের তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এনবিআর জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গত ১৩ সেপ্টেম্বর মিরপুরের সেকশন-১২ এলাকায় অবস্থিত জে-ক্রিয়েশনের কার্যালয়ে আকস্মিক অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটি অনলাইনের মাধ্যমে পাঞ্জাবি, শেরওয়ানি ও অন্যান্য তৈরি পোশাক বিক্রি করে।

অভিযানের সময় ভ্যাট ফাঁকির আলামত পাওয়ায় প্রতিষ্ঠানের সিপিইউসহ বিভিন্ন হিসাব-সংক্রান্ত নথি ও দলিল মূসক বিধিমালার সংশ্লিষ্ট ফরমে জব্দ করেন কর্মকর্তারা। পরে জব্দ করা নথিপত্র এবং প্রতিষ্ঠানের বিক্রয়-সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে প্রাথমিকভাবে প্রায় ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকির তথ্য পাওয়া যায়।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট জানিয়েছে, জব্দ করা নথিপত্রের বিস্তারিত যাচাই-বাছাই ও পর্যালোচনা চলছে। তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এনবিআর আরও জানিয়েছে, সাম্প্রতিক সময়ে অনলাইনভিত্তিক ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কর ও ভ্যাট পরিপালন নিশ্চিত করতে নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় জে-ক্রিয়েশনে এ অভিযান পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category