• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নীলফামারীর কিশোরগঞ্জের ইউপি চেয়ারম্যান বাবু বহিস্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা সৌর বিদ্যুৎ যন্ত্রপাতি আমদানিতে কর ১ শতাংশ নিরাপদ খাদ্যের নিশ্চয়তায় ভোক্তায় প্রযুক্তির ব্যবহার বাড়বে: বাণিজ্যমন্ত্রী সরকার পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিতে চায় : পর্যটনমন্ত্রী গলাচিপায় গাঁজা-ইয়াবাসহ যুবক গ্রেপ্তার অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার: চার গ্যারেজকে চার লাখ টাকা জরিমানা টিসিবি থেকে ৫৯ লাখ সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে : বাণিজ্যমন্ত্রী রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ দশমিক ৩ শতাংশ জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটকে ৫০০ থেকে ৭০০ শয্যায় উন্নীত

স্থানীয় সরকার নির্বাচন: ইসির ঘোষিত তারিখ পরিবর্তন হতে পারে

ইউনাইটেড ডেস্ক / ১৯ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত স্থানীয় সরকার নির্বাচনের তারিখ পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের যে সময়সূচি ঘোষণা করেছে, সরকারের সঙ্গে আলোচনা করে সেটি পিছিয়ে দেওয়া কিংবা এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা এসব কথা বলেন।

নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি নিয়ে সরকার ও কমিশনের মধ্যে কোনো ‘গ্যাপ’ তৈরি হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বিষয়টিকে সংঘাত বা গ্যাপ হিসেবে দেখার কোনো কারণ নেই। নির্বাচন কমিশনের ঘোষিত তারিখ সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরিবর্তিত হতে পারে।

উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত বা নির্ধারিত সময়সীমা নেই। নির্বাচন কমিশন তাদের মতো করে একটি তারিখ ঘোষণা করেছে। সরকারের কাছে যে তথ্য রয়েছে, প্রতিমন্ত্রীর দেওয়া বক্তব্যকেই সেটি হিসেবে গ্রহণ করা হবে।

সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সরাসরি সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত। অন্য নির্বাচনগুলো আইন অনুযায়ী নির্বাচন কমিশনকে সরকারের সঙ্গে সমন্বয় করেই করতে হয়। স্থানীয় সরকার নির্বাচনও সেই কাঠামোর মধ্যে পড়ে বলেও জানান তিনি।

তিনি বলেন, সংসদ নির্বাচনের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। সংসদের মেয়াদ শেষ হওয়ার পর্যায়ে নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী নিজস্ব এখতিয়ারে নির্বাচন আয়োজন করবে। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, সরকার নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে নির্বাচন আয়োজন করবে। সরকারের বিবেচনা, প্রস্তুতি এবং অন্যান্য বিষয় পর্যালোচনা করে নির্বাচন নির্ধারিত সময়ে, পরে কিংবা আগেও হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category