• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম-চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি

ইউনাইটেড ডেস্ক / ২৮ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সচেতন গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরর ব্যনারে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে তৃতীয় দিনের মতো অবস্থান করেছেন। এসয় ফোরামের উল্লেখিত দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয় ফোরামের পক্ষ থেকে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তারা অবস্থান নেন। এসময় মতিঝিল দিলকুশা এলাকায় ইসলামী ব্যাংক টাওয়ার থেকে মিছিল সহকারে সকাল ১০টায় ব্যাংকের টাওয়ারের সামনে অবস্থান নেয় গ্রাহক ফোরামের সদস্যরা।

জানা গেছে, গতকাল (সোমবার) অবস্থানের দ্বিতীয় দিন গ্রাহক ফোরামের উপর হামলা চালিয়েছিল চাকরিচূত ব্যাংক কর্মকর্তারা। এতে পাঁচজন গুরুতরসহ মোট ৩০ জন সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা আহত হন। অন্যদিকে চাকরিচূত ব্যাংক কর্মকর্তাদের ও ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়। এ নিয়ে গতকাল প্রায় ৫৫ জন আহত পাল্টাপাল্টি অভিযোগ করা হয়।

জবাবে আজ সচেতন গ্রাহক ফোরাম সকাল থেকেই মতিঝিল দিলকুশা এলাকায় ইসলামী ব্যাংক টাওয়ারের আশপাশে অবস্থান নেন। পরবর্তী সময়ে মিছিল সহকারে সকাল ১০টার সময় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান নেয় গ্রাহক ফোরামের সদস্যরা।

এদিকে যে কোনো প্রকারের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সহ গোয়েন্দা সংস্থার সদস্য এবং ইসলামী ব্যাংকের নিজস্ব সিকিউরিটির উপস্থিতি রয়েছে।

সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন্নবী মানিক বলেন, ইসলামী ব্যাংককে অস্থিতিশীল করার যেকোনো অশুভ তৎপরতা ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে গ্রাহকরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবেন। গ্রাহকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচি চলমান থাকবে।

তিনি বলেন, ব্যাংকের স্থিতিশীলতা ও গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত একটি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। একই সঙ্গে এস আলম গ্রুপের বিদেশে পাচার করা সম্পদ উদ্ধার ও ব্যাংকের স্বার্থে তা বাজেয়াপ্ত করতে হবে। অবৈধভাবে নেওয়া ঋণ সুবিধার সমন্বয় এবং সংশ্লিষ্ট মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

নুরুন্নবী মানিক আরও বলেন, ব্যাংক কোম্পানি আইনের ১৪(খ) ধারা অনুযায়ী এস আলম গ্রুপের অবৈধভাবে ধারণ করা শেয়ার বাজেয়াপ্ত করে তা বাজারে বিক্রি অথবা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category