• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

পাবনা-২ আসনের সাবেক এমপি আজিজুল হক আটক

ইউনাইটেড ডেস্ক / ২৯ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে (৬৯) আটক করেছে পুলিশ। স্থানীয় ছাত্রদলের নেতাদের সহায়তায় তাকে আটক করা হয় বলে জানিয়েছেন।

১৪ সেপ্টেম্বর (সোমবার) রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়া মিনা বাজারের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক খন্দকার মো. আজিজুল হক আরজু পাবনা-২ আসনের ২০১৪ সালের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিম জানান, ১৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়া মিনা বাজারের সামনে থেকে স্থানীয় ছাত্রদলের নেতাদের সহায়তায় আজিজুল হক আরজুকে আটক করা হয়। আটকের সময় ধস্তাধস্তিতে তিনি সামান্য আঘাতপ্রাপ্ত হন।

ওসি আরও জানান, আজিজুল হক আরজু হৃদরোগে আক্রান্ত। এ কারণে পুলিশি প্রহরায় পরিবারের সদস্যদের সঙ্গে তাকে চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category