• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

ইউনাইটেড ডেস্ক / ২৯ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জ করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন হাইকোর্ট। ১৩ সেপ্টেম্বর (রোববার)  রিটটি খারিজ করা হয়।

হাইকোর্টের আওয়ামীপন্থি আইনজীবীরা বলেন, মুন্সিগঞ্জের আল আমিন নামের যে ব্যক্তি রিট করেছেন তিনি আওয়ামী লীগের কেউ না। তিনি সংক্ষুব্ধ ব্যক্তিও নন। রিটটিও সঠিক নিয়ম মেনে করা হয়নি। রিটটি সঠিকভাবে উপস্থাপন করা হয়নি মর্মে খারিজ করেন হাইকোর্ট।

উল্লেখ্য, আওয়ামী লীগসহ সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধসংক্রান্ত প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে মুন্সিগঞ্জের শ্রীনগরের বাসিন্দা মো. আল আমিন নামের এক ব্যক্তি রিটটি দায়ের করেন।

আবেদনে ২০২৫ সালের ১২ মে তারিখের প্রজ্ঞাপন জারি কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়। রুল জারি হলে তা বিচারাধীন থাকা অবস্থায় ১২ মের প্রজ্ঞাপনটির কার্যক্রমও স্থগিত চাওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category