• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

চীনে রপ্তানি বাড়াতে বিসিসিআইর ছয় প্রস্তাব

বাণিজ্য ডেস্ক / ৭ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

চীনের বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানো ও দুই দেশের বাণিজ্য- বিনিয়োগ সহযোগিতা জোরদারে ছয়টি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ-চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই)।

আজ বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খানের কাছে দেওয়া প্রস্তাবনায় বিসিসিআই বলেছে, দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার হলেও চীনে বাংলাদেশের রপ্তানি এখনো এক বিলিয়ন ডলারের নিচে। এ ব্যবধান কমাতে চীনে ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের ব্র্যান্ডিং ও প্রচারণা বাড়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্রে অন্তত ২০টি স্থায়ী প্রদর্শনী কেন্দ্র স্থাপনের প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া চীনের প্রধান বাণিজ্য মেলা ও ডিজিটাল মার্কেটপ্লেসে যোগ্য বাংলাদেশি রপ্তানিকারকদের অংশগ্রহণ নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।

কুনমিংয়ে অনুষ্ঠিত ১০ম চীন-দক্ষিণ এশিয়া মেলায় বাংলাদেশের ১০১টি প্রতিষ্ঠানের অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরে ভবিষ্যতে রপ্তানি সক্ষমতা, লাইসেন্স, পণ্যের মান ও আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় স্বচ্ছ প্রক্রিয়ায় প্রতিষ্ঠান বাছাইয়ের পরামর্শ দিয়েছে বিসিসিআই।

দক্ষ জনশক্তি গড়ে তুলতে চীনা সহায়তায় ‘বাংলাদেশ-চীন টেকনিক্যাল অ্যান্ড পলিটেকনিক ইনস্টিটিউট’ স্থাপনের প্রস্তাবও দেওয়া হয়েছে।

একই সঙ্গে বন্ডেড ওয়্যারহাউস সুবিধার অপব্যবহার রোধে তদারকি জোরদার এবং বাংলাদেশে চীনা ব্যাংকের শাখা স্থাপনে উৎসাহ দেওয়ার সুপারিশ করেছে সংগঠনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category