• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

কমলো স্বর্ণের দাম

বাণিজ্য ডেস্ক / ৮ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমেছে। সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২,১৫৮ টাকা কমে এই ধাতুর দাম দাঁড়িয়েছে ২,৩১,৮৮০ টাকা।

১১ সেপ্টেম্বর (শুক্রবার) বাজুস নতুন দাম নির্ধারণ করে।  সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।

এর আগে, সর্বশেষ গত ৯ সেপ্টেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category