• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

রায়পুরে ১৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি / ১২ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে ১৮ পিস ইয়াবাসহ লিটন দেওয়ান (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টা ৫ মিনিটের দিকে রায়পুর উপজেলার ১০ নম্বর রায়পুর ইউনিয়নের কাজীর চর দেওয়ান বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার লিটন দেওয়ান ওই এলাকার কালু দেওয়ানের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাজীর চর দেওয়ান বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় লিটন দেওয়ানকে আটক করে তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category