• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ

ইউনাইটেড ডেস্ক / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় সংসদে পাস হওয়া ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ বাতিলের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে দলটির মহানগর শাখার উদ্যোগে মিছিল হবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির আমির মাওলানা মামুনুল হক।

সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসাইন, মাওলানা কুরবান আলী কাসেমি, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজীসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

মামুনুল হক বলেন, “বাবা-মায়ের সুরক্ষার কথা বলে সংসদে এমন একটি বিল পাস করা হয়েছে, যা মুসলিম সমাজের উত্তরাধিকার ব্যবস্থা, ফরায়েজ এবং বিশেষ করে নারীদের প্রাপ্য অধিকারকে ঝুঁকির মুখে ফেলতে পারে। ” তার ভাষ্য, বিলটি ইসলামি আইন ও ফরায়েজের আলোকে পুনর্বিবেচনা করা প্রয়োজন।

মামুনুল হক বলেন, “দেশে ২০১৩ সালের পিতা-মাতার ভরণপোষণ আইন রয়েছে। তাই বাবা-মায়ের নিরাপত্তার জন্য নতুন করে সম্পত্তি হস্তান্তরের সুযোগ কেন আরো বিস্তৃত করা হচ্ছে, সে বিষয়ে সরকারের ব্যাখ্যা দেওয়া উচিত।”

তিনি বলেন, “জীবদ্দশায় সম্পত্তি হস্তান্তরের প্রবণতা বাড়লে মৃত্যুর পর ফরায়েজ অনুযায়ী সম্পত্তি বণ্টনের সুযোগ বাস্তবে সংকুচিত হতে পারে। বিশেষ করে মেয়েদের উত্তরাধিকার অধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।”

রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়ে খেলাফত মজলিসের আমির বলেন, “মুসলিম উত্তরাধিকার ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক কোনো বিলে স্বাক্ষর না করার বিষয়টি বিবেচনা করা উচিত। ”একই সঙ্গে বিলটি আলেম-উলামা ও আইনজ্ঞদের মাধ্যমে পুনরায় পর্যালোচনা করে প্রয়োজন হলে সংশোধন অথবা বাতিলের দাবি জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category