• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে বিমানবন্দরের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী আজ জাতিসংঘ অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন ড. খলিলুর রহমান লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রি: পৃথক অভিযানে ২জনের কারাদণ্ড ও অর্থদণ্ড হোটেল দখলচেষ্টায় বিএনপি নেতাসহ ৬জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা অভিনেত্রী বাঁধনের ওপর ইতালিতে নিষিদ্ধ আ.লীগের হামলা ইয়েমেনের কারাগারে বিমান হামলার অভিযোগ সৌদির বিরুদ্ধে চক্রান্তকারীরা ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করছে: রিজভী মক্কা চুক্তিতে রাশিয়া ইরানকে চায় বাস খাদে পড়ে শেরে বাংলা মেডিকেলের ২০ শিক্ষার্থী আহত

লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রি: পৃথক অভিযানে ২জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি / ৭ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

লক্ষ্মীপুরে শহরের একটি গোডাউনে অভিযান চালিয়ে নকল ঘি, বিভিন্ন প্রসাধনী, ভেজাল খাদ্যের সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় রাজকুমার চৌধুরী নামে ওই গোডাউনের মালিকের তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া পৃথক আরেকটি অভিযানে খাদ্য পণ্যের একজন ডিলারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে জেলা নিরাপদ খাদ্য ও র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের সদস্যদের সহায়তায় সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের দক্ষিণ তেমুহনী সংলগ্ন সমসেরাদ গ্রামের সাহাবাড়ি ও রাতে শহরের শাখারী পাড়া এলাকায় পৃথক এ অভিযান চালানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের রায় দিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দক্ষিণ তেমুহনী এলাকায় একটি গোডাউন ভাড়া নিয়ে রাজ কুমার নকল ঘি ও বিভিন্ন ধরণের কসমেটিকস বিক্রি করে আসছেন। এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পাওয়া যায়। তার প্রতিষ্ঠান থেকে সুমন ব্যান্ডের ৬৫ কোটা, টগর ব্যান্ডের ৩৬ কোটা ও লেভেলহীন ৮ কোটা নকল ঘি ও বিভিন্ন ধরনের নকল কসমেটিকস পণ্য জব্দ করা হয়। পরে নকল ঘি গুলো বিনষ্ট করা হয় এবং কসমেটিক পণ্যগুলো জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত রাজ কুমারের তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

রাজ কুমার রায়পুর পৌরসভার দেনায়েতপুর এলাকার আকুল চন্দ্র চৌধুরীর ছেলে।

এদিকে রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শাখারী পাড়াতে এসআর ব্রাদার্স নামীয় একটি খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটি নিম্নমানের খাদ্যপণ্যের ব্যবসা এবং অনুমোদনহীন ও মানহীন পণ্য বিভিন্ন দোকানে বিক্রি করে। ফলে নিরাপদ খাদ্য আইনে ডিলার সুমন চন্দ্র সাহার এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত সুমন ওই এলাকার অনন্ত কুমার সাহার ছেলে।
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, রাজ কুমার তার প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন দোকানে নকল ঘি সরবরাহ করেন। অভিযান চালিয়ে তার প্রতিষ্ঠান থেকে নকল ঘি ও নকল কসমেটিকস পণ্য জব্দ করা হয়। তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সুমন চন্দ্র সাহা মানহীন ও নিন্মমানের পণ্য বাজারে সরবরাহ করায় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সয়াবিন, সরিষা, চিনিগুড়া চাল জব্দ করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী, সদর পরিদর্শক তাজুল ইসলাম, কমলনগর পরিদর্শক মোহাম্মদ রিয়াজ উদ্দিন ও রামগতি পরিদর্শক আবুল হাসনাত এবং লক্ষ্মীপুর পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ আব্দুল্লাহ হিল হাকিম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category