• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

বাড্ডায় ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

ইউনাইটেড ডেস্ক / ১০১ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর বাড্ডায় একটি ফার্নিচারের গোডাউনে লাগা আগুন ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

৬ সেপ্টেম্বর (রোববার) সকাল ৮টা ৫৫ মিনিটে সাতারকুল এলাকার ওই গোডাউনটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পর বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং সকাল ৯টা ১৯ মিনিট থেকে আগুন নির্বাপণের কাজ শুরু করে।

আগুন নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে পূর্বাচল ফায়ার স্টেশন থেকেও আরও দুটি ইউনিট রওনা হয়েছিল। তবে বারিধারা ইউনিটের দ্রুত পদক্ষেপের কারণে সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে। বাড়তি সহায়তার প্রয়োজন না হওয়ায় পূর্বাচলের ইউনিট দুটিকে পথিমধ্যেই ফেরত পাঠানো হয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোনো হতাহতের খবরও এখনো পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category