• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাসের সংকট কাটাতে উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী পদবির আগে ‘মহামান্য’ও’মাননীয়’ ব্যবহার না করার সিদ্ধান্ত সরকারের স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের মতোই সুন্দরভাবে হবে: সিইসি ‎পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ রাজনৈতিকভাবে হয়রানি করছে সরকার : আসিফ মাহমুদ পদ্মার ইলিশ চেয়ে সরকারকে ভারতীয় ব্যবসায়ীদের চিঠি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মধ্যপ্রাচ্য যুদ্ধ: অপরিশোধিত তেলের ব্যারেল শত ডলার ছুঁইছুঁই রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রে’প্তার ৫৭৭ জামায়াত নেতার ওপর হামলার প্রতিবাদে জকসিনে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে,আহত ২০

ইউনাইটেড ডেস্ক / ২৯ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছে। ৪ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে উপজেলার কেয়াবাগান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে কুষ্টিয়া থেকে গড়াই পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে খুলনায় যাচ্ছিল। পথে ঝিনাইদহ-যশোর মহাসড়কের ওই স্থানে পৌঁছালে বাসের সামনের চাকার এক্সেল ভেঙে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে আহত হয় বাসের অন্তত ২০ জন যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বারোবাজার হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জন বিশ্বাস বলেন, বাসের যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category