• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

নাসিরুদ্দিন পাটোয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার মির্জা আব্বাস

ইউনাইটেড ডেস্ক / ৩৩ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

মির্জা আব্বাসকে মৃত্যুর মুখোমুখি দাড় করানোর জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী দায়ী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, “মির্জা আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, নাসিরুদ্দিন পাটোয়ারীর পরিকল্পিত ব্যক্তি আক্রমণের শিকার তিনি।”

বৃহস্পতিবার (৩ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। রাশেদ খান বলেন, “জাতীয় সংসদে মির্জা আব্বাস কাঁদোকাঁদো ভাষায় কথা বলেছেন। তিনি এখনো পুরোপুরি সুস্থ নন; নিজে হাঁটতে পারেন না, তার কথা অস্পষ্ট এবং এক হাত নাড়াতেও কষ্ট হয়।”

রাশেদ খান দাবি করেন, নির্বাচনের আগে নাসির উদ্দীন পাটোয়ারীর ‘বেয়াদবি’ মির্জা আব্বাসকে সহ্য করতে হয়েছে। নির্বাচনের পরও তিনি পাটোয়ারীর মানসিক অত্যাচার থেকে রেহাই পাননি। এমনকি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মির্জা আব্বাসের প্রতিকৃতি বানিয়ে পাটোয়ারী বক্সিং করেছিলেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, অসুস্থতার জন্য কাউকে সরাসরি দায়ী করা না গেলেও দিনের পর দিন ব্যক্তিগত আক্রমণ ও মানসিক যন্ত্রণার কারণে স্ট্রোকের পেছনে দায় থাকার বিষয়টি অস্বীকার করা যায় না। রাশেদ খানের দাবি, ঢাকার রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা মির্জা আব্বাস ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের সময় ঢাকাকে সংগঠিত করেছিলেন এবং রাজনৈতিক জীবনে ১৬ বছর ধরে অসংখ্যবার কারাবরণ করেছেন।

রাশেদ আরও দাবি করেন, মির্জা আব্বাসকে ওসমান হাদী হত্যার সঙ্গে জড়িয়ে অপবাদ দেওয়া হয়েছে এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ওপর ‘মব’ করা হয়েছে। এসব ঘটনায় তিনি দীর্ঘদিন মানসিক যন্ত্রণায় ভুগেছেন এবং শেষ পর্যন্ত স্ট্রোকের কবলে পড়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category