• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাসের সংকট কাটাতে উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী পদবির আগে ‘মহামান্য’ও’মাননীয়’ ব্যবহার না করার সিদ্ধান্ত সরকারের স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের মতোই সুন্দরভাবে হবে: সিইসি ‎পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ রাজনৈতিকভাবে হয়রানি করছে সরকার : আসিফ মাহমুদ পদ্মার ইলিশ চেয়ে সরকারকে ভারতীয় ব্যবসায়ীদের চিঠি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মধ্যপ্রাচ্য যুদ্ধ: অপরিশোধিত তেলের ব্যারেল শত ডলার ছুঁইছুঁই রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রে’প্তার ৫৭৭ জামায়াত নেতার ওপর হামলার প্রতিবাদে জকসিনে বিক্ষোভ মিছিল

অসহায় মমিন উল্লাহর পাশে হুইপ নিজান, পেলেন নতুন ঘর

লক্ষ্মীপুর প্রতিনিধি / ৩৭ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

লক্ষ্মীপুরের কমলনগরে অসহায় মমিন উল্লাহর পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান এমপি। নিজস্ব আর্থিক সহযোগিতায় জরাজীর্ণ ঘরের পরিবর্তে তার জন্য নতুন একটি হাফ-ওয়াল ঘর নির্মাণ করে দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার ৭নং হাজিরহাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক সভাপতি মো. মমিন উল্লাহর হাতে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত ঘরের চাবি তুলে দেওয়া হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ভাঙাচোরা একটি ঘরে বসবাস করছিলেন মমিন উল্লাহ। বিষয়টি হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান এমপির নজরে এলে তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে অসহায় এই ব্যক্তির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন।

পরে নিজস্ব অর্থায়নে মমিন উল্লাহর জন্য একটি হাফ-ওয়াল ঘর নির্মাণের ব্যবস্থা করেন হুইপ নিজান এমপি। প্রায় এক মাসের নির্মাণকাজ শেষে সম্প্রতি ঘরটির কাজ সম্পন্ন হয়।

বৃহস্পতিবার নবনির্মিত ঘরের চাবি মমিন উল্লাহর হাতে তুলে দেন কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক মো. দিদার হোসেন, শ্রমিকদের সভাপতি আজাদ উদ্দিন, বিএনপি নেতা মো. বাবুল হোসেন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদুর রহমান সাজ্জাদ।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতৃবৃন্দ হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান এমপির মানবিক ও জনকল্যাণমূলক এ উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনমান উন্নয়নে সহযোগিতা করা সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধিদের দায়িত্ব।

স্থানীয়দের মতে, অসহায় মানুষের জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করার এ ধরনের উদ্যোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category