নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৭ নং পূর্ব চরবাটা ইউনিয়নে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) পূর্ব চরবাটা ইউনিয়নের মঞ্জু চেয়ারম্যান বাজারে আয়োজিত এ সমাবেশে পূর্বচরবাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন সাঈদীর সঞ্চালনায় এবং পূর্ব চরবাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম,
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, নোয়াখালী জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন গাজী।
আরো বক্তব্য রাখেন, পূর্ব চরবাটা ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি কামাল উদ্দিন, নেয়ামত উল্যাহ, পূর্ব চরবাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন মিয়া, পূর্ব চরবাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাস্টার মহিউদ্দিন, সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, রিয়াজ সিদ্দিকী সৈকত, মুবর্ণচর উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ডা:সোহাগ চৌধুরী সোহান।
সমাবেশে বক্তারা বলেন, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ ও কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি।
বক্তারা আরও বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ জন্য নিজ নিজ অবস্থান থেকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলেন সুবর্ণচরের জনপ্রিয় ক্যাবল টিভি সুবর্ণ ভিশন।