• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর বিএনপি সরকারের ক্ষমতা মানে গ্যাস-বিদ্যুৎের সংকট: রুমিন ফারহানা মহাখালী ও ধানমন্ডিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে মিরাজের স্পিন যাদু হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ করার ঘোষণা ট্রাম্পের জাবিতে ছাত্রলীগ সংশ্লিষ্টতাসহ ৬দফা তদন্ত চেয়ে ছাত্রশক্তির সংবাদ সম্মেলন রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ তদন্তের মুখে ডাব্লিউএইচওর প্রধানের পদ ছাড়লেন পুতুল

হরমুজে সৌদির জাহাজে ইরানের হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক / ৬০ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের একটি বাণিজ্যিক জাহাজে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় জাহাজটিতে থাকা অন্তত দুই নাবিক নিহত হয়েছেন। এ ঘটনার জন্য সরাসরি ইরানকে দায়ী করেছে সৌদি আরব।

২ সেপ্টেম্বর (বুধবার) সৌদি জাতীয় শিপিং কোম্পানি এ তথ্য নিশ্চিত করে।

সৌদি জাতীয় শিপিং কোম্পানি ‘বাহরি’ এক বিবৃতিতে নিশ্চিত করেছে, তাদের মালিকানাধীন ‘সিডর’ নামের জাহাজটিতে এই হামলার ঘটনা ঘটে। নিহত দুই নাবিকই ফিলিপাইনের নাগরিক। গত সোমবার জাহাজটি হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় আকস্মিক এ হামলার শিকার হয়।

এদিকে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, একই দিন হরমুজ প্রণালীতে চলাচলরত একটি তেলবাহী ট্যাংকারে তিনটি অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে। সংস্থাটি ওই অঞ্চলে চলাচলকারী সকল বাণিজ্যিক জাহাজকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান তীব্র সামরিক ও ভূ-রাজনৈতিক সংঘাতের জেরে হরমুজ প্রণালি দিয়ে বিনা অনুমতিতে চলাচলকারী তেলের ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজগুলোর ওপর কঠোর নজরদারি এবং নিয়মিত হুমকি দিয়ে আসছে ইরান। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category