• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি সরকারের ক্ষমতা মানে গ্যাস-বিদ্যুৎের সংকট: রুমিন ফারহানা মহাখালী ও ধানমন্ডিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে মিরাজের স্পিন যাদু হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ করার ঘোষণা ট্রাম্পের জাবিতে ছাত্রলীগ সংশ্লিষ্টতাসহ ৬দফা তদন্ত চেয়ে ছাত্রশক্তির সংবাদ সম্মেলন রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ তদন্তের মুখে ডাব্লিউএইচওর প্রধানের পদ ছাড়লেন পুতুল বাঁধনকে সহায়তা কর‌বে সরকার: শামা ওবায়েদ

হরমুজ দিয়ে বাংলাদেশি জাহাজ পার হতে বাধা নেই: ইরান রাষ্ট্রদূত

ইউনাইটেড ডেস্ক / ৩৮ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হতে কোনো সমস্যা নেই বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমী জাহানাবাদী। অর্থাৎ মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে যে জটিলতা তৈরি হয়েছে, তা থেকে মুক্ত থাকছে বাংলাদেশ।

২ সেপ্টেম্বর (বুধবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দফতরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জলিল রহিমী জাহানাবাদী। এ সময় তিনি এ কথা জানান।

এছাড়া, সাক্ষাতকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই অঞ্চল ও এর বাইরের জনগণের স্বার্থে সংশ্লিষ্ট অঞ্চলে বিদ্যমান উত্তেজনার দ্রুত অবসান এবং দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়ে বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন।

এদিকে, সাম্প্রতিক সময়ে আলোচিত মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়েও কথা বলেন ইরানের রাষ্ট্রদূত। তিনি জানালেন, মক্কা প্যাক্ট ইরানের বিরুদ্ধে কোনো জোট নয়, এতে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালে ইরান তা গ্রহণ করবে। সেই সাথে মক্কা প্যাক্টে ঢাকার অন্তর্ভূক্তি নিয়েও আপত্তি নেই তেহরানের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category