• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

লংমার্চে বাধা এলে রাজপথেই মোকাবিলা হবে: নাসীরুদ্দীন পাটোয়ারী

ইউনাইটেড ডেস্ক / ১ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

লংমার্চে কোনো ধরনের বাধা সৃষ্টি করা হলে রাজপথেই তার মোকাবিলা করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি বলেন, জ্বালানি সংকটের অযুহাতে কর্মসূচিতে সরকার কোন বাধা দিবেনা। সরকার শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের সুযোগ দেবে, সেই প্রত্যাশা করছি।

সোমবার বিকেলে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা টু চট্টগ্রাম লংমার্চ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাগপার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগরীর সেক্রেটারি মাওলানা মোর্শেদ সিদ্দীকী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারাক হোসাইন ও ড. রেজাউল করিম, বিডিপির জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাঈম প্রমুখ।

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, প্রধানমন্ত্রীর সরকারি সফর ও কর্মসূচিতে যদি জ্বালানি সংকট না থাকে, তাহলে জনগণের লং মার্চেও জ্বালানি সংকট দেখানোর সুযোগ নেই। তাই সরকার শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের সুযোগ দেবে, সেই প্রত্যাশা করছি।

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, “লংমার্চ একটি গণতান্ত্রিক কর্মসূচি। তাই, এতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের সুযোগ দেওয়া উচিত।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category