• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

‎৪০বছরের শিক্ষকতা জীবনের রাজকীয় বিদায়

লক্ষ্মীপুর প্রতিনিধি: / ৩ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

তিল তিল করে গড়ে তোলা প্রতিষ্ঠান থেকে বিদায় নিচ্ছেন প্রতিষ্ঠান প্রধান মাওলানা এম হাবিব উল্লাহ বাহার। বিদায় বেলায় কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থীরা। দীর্ঘ ৪০বছর ৬মাস শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

‎এম হাবিব উল্লাহ বাহার লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন ছিদ্দিকিয়া দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা ও সুপার। ১৯৮৪সালে তিনি এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন।

‎সোমবার (৩১আগষ্ট) দুপুরে শিক্ষক, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির আয়োজনে রাজকীয় বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

‎এসময় তাকে ফুল, ক্রেস্ট ও নানান উপহারের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া সজ্জিত গাড়িতে করে বিদায়ী এ প্রতিষ্ঠান প্রধানকে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

‎বিদায়ী অনুষ্ঠানে চর ফলকন ছিদ্দিকিয়া দাখিল মাদরাসার সভাপতি মোঃ সিরাজুল ইসলাম শওকত হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাহাত উজ জামান।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজিরহাট হামিদিয়া কামিল মাদরাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসাইন আল ফারুকী, সানম্যান গ্রুপের ভাইস চেয়ারম্যান তাসফিক মান্নান, হাজিরহাট হামিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, জামায়াতের কমলনগর উপজেলা আমীর মাওলানা আবুল খায়ের, ম্যানেজিং কমিটির সদস্য ছিদ্দিক উল্লাহ, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবদুর রহিম, সমাজসেবক আক্তার মাহমুদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category