• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

এফসিপিএস এর পরিবর্তে বিসিপিএস

ইউনাইটেড ডেস্ক / ৭ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস মিডটার্ম লিখিত পরীক্ষার কাঠামোতে পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় পত্র একীভূত করে একটি সিঙ্গেল বেস্ট অ্যানসার কোয়েশ্চেন (এসবিএকিউ) পরীক্ষা নেওয়া হবে। ২০২৭ সেশন থেকে নতুন এই কাঠামো কার্যকর হবে।

সোমবার (৩১ আগস্ট) বিসিপিএসের সচিব ড. ফারোজ কাদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ অনুষ্ঠিত বিসিপিএসের ২২২তম কাউন্সিল সভার সিদ্ধান্ত অনুযায়ী এফসিপিএস মিডটার্ম লিখিত পরীক্ষার কাঠামো সংশোধন করা হয়েছে। নতুন কাঠামোতে পরীক্ষায় মোট ১০০টি সিঙ্গেল বেস্ট অ্যানসার (এসবিএ) প্রশ্ন থাকবে। এর মধ্যে পেপার-১ থেকে ৫০টি এবং পেপার-২ থেকে ৫০টি প্রশ্ন রাখা হবে। পরীক্ষার মোট নম্বর হবে ২০০।

এ ছাড়া, এতদিন এফসিপিএস মিডটার্ম লিখিত পরীক্ষা দুই দিনে অনুষ্ঠিত হলেও নতুন কাঠামোয় তা একদিনেই নেওয়া হবে। পরীক্ষার জন্য মোট তিন ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। তবে, পরীক্ষার অন্যান্য নিয়ম ও বিধিমালা অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিপিএস।

বিসিপিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, জানুয়ারি ২০২৭ সেশনের এফসিপিএস মিডটার্ম পরীক্ষার মাধ্যমে নতুন এই কাঠামো কার্যকর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category