• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

শিয়ালদহ স্টেশন চত্বরে ভয়াবহ অগুন

আন্তর্জাতিক ডেস্ক / ৯ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

কলকাতার ব্যস্ততম শিয়ালদহ স্টেশন চত্বরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে চরম ব্যস্ততার মধ্যে এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে স্টেশনের বাইরে ফুড কোর্টের একটি খাবারের দোকানে হঠাৎই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো স্টেশন চত্বর।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের তিনটি ইঞ্জিন। প্রায় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। তবে ঠিক কি কারণে এই আগুন লেগেছে তা এখনো পরিষ্কার নয়। তবে প্রাথমিকভাবে দমকলের কর্মীদের মতে, শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড হতে পারে।

অগ্নিকাণ্ডের ঘটনায় সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারসহ রেল প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই ফুডকোর্টে অগ্নিনির্বাপণ ব্যবস্থাও ঠিক করে কাজ করেনি বলে জানা গেছে। এমনকি আগুন নেভানোর জন্য শিয়ালদহ স্টেশন থেকে পর্যাপ্ত পরিমাণে পানি পাওয়া যায়নি বলেও দমকলের কর্মকর্তারা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category