• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

সেপ্টেম্বরে দেশে ফিরছেন মির্জা আব্বাস

ইউনাইটেড ডেস্ক / ১৮ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

আগামী ২ সেপ্টেম্বর (বুধবার) দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস। ওই দিন রাত ৯টায় বাংলাদেশ বিমানে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে তার।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল কবির খান আরও জানান, দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নিচ্ছেন মির্জা আব্বাস। চিকিৎসায় এখন অনেকটাই সুস্থ তিনি। মেডিকেল বোর্ডের পরামর্শে দেশে ফিরছেন।

গত ১১ মার্চ রমজান মাসে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। সেদিন রাতেই তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

পরে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে ১৪ এপ্রিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি।

এর মধ্যে ১ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এ দায়িত্ব দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category