রাজধানী ঢাকার খিলগাঁওয়ের বাসাবো এলাকায় ঝুট ও তুলার টিনশেড গোডাউনে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
রোববার (৩০ আগস্ট) বেলা ১১টা ৫৮ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে দুপুর ১২টা ৪ মিনিটে খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম জানান, ১২টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।