• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন তিতুমীরে ছাত্রদল নেতার উদ্যোগে সবার আগে বাংলাদেশ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দুর্গাপূজায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত: বিজিবি মহাপরিচালক ‎বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী শিশুখাদ্যে জালিয়াতি করলে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী শারদীয় দুর্গাপূজা আগামীকাল রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার তিতুমীরে শিবিরের নবীনবরণের আগে অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা, ছাত্রদল-শিবির উত্তেজনা টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

বিএনপি জুলাই সনদ গুম করে ফেলেছে: নাসীরুদ্দীন

ইউনাইটেড ডেস্ক / ৭২ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জুলাই সনদ বিএনপি গুম করে ফেলেছে।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ৩০ আগস্ট (রোববার) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা লিখেন।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেন, “বিএনপি নামক ‘আয়নাঘর’ থেকে জুলাই সনদ উদ্ধার করতে হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জনগণের অধিকার কোনো রাজনৈতিক দলের বন্দী থাকার বিষয় নয়। জুলাই সনদকে মুক্ত করতেই হবে।”

জুলাই সনদ হলো, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্কার ও গণতান্ত্রিক রূপরেখা নিয়ে তৈরি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঐকমত্যের দলিল। অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে এই সনদ তৈরি করেছিল। ২০২৫ সালের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category