• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

হুইপ নিজানের উদ্যোগে ৫ হাজার মানুষের মেডিকেল ক্যাম্প

লক্ষ্মীপুর প্রতিনিধি / ৬ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

লক্ষ্মীপুরের কমলনগরে রামগতি-কমলনগর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের উদ্যোগে ৫ হাজার মানুষের জন্য বিনা মূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

২৯ আগস্ট (শনিবার) সকাল ৯টায় কমলনগরে হুইপ নিজানের বাসভবনে এ মেডিকেল ক্যাম্প শুরু হয়। দিনভর এ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন আয়োজকেরা।

ক্যাম্পে অর্থোপেডিক, মেডিসিন ও চক্ষুরোগের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের চিকিৎসা দিচ্ছেন। চিকিৎসার পাশাপাশি রোগীদের বিনা মূল্যে প্রয়োজনীয় ওষুধও দেওয়া হচ্ছে।

সামাজিক সংগঠন হেল্প হ্যান্ড ফাউন্ডেশন এ আয়োজন বাস্তবায়ন করছে।

মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ জামান, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল আলম, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক দিদার হোসেন, মহিলা বিএনপির সভাপতি হোসনে আরা বাশার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজু এবং হাজিরহাট উপকূল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাসানাত জামান তামিমসহ অনেকে।

সেবাভোগী অজিফা বেগম বলেন, দীর্ঘদিন ধরে তিনি হাত ও পায়ের সমস্যায় ভুগছেন। অর্থের অভাবে নিয়মিত চিকিৎসা করাতে পারেননি। আজ মেডিকেল ক্যাম্পে বিনা মূল্যে চিকিৎসা নেওয়ার পাশাপাশি ওষুধও পেয়েছেন।

হাজিরহাট ইউনিয়ন থেকে আসা তৈয়ব হাসান বলেন, অর্থাভাবে দীর্ঘদিন তিনি চোখের চিকিৎসকের কাছে যেতে পারেননি। এই আয়োজনের কারণে তিনি চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ পেয়েছেন। তিনি এ উদ্যোগের জন্য হুইপ নিজানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী বলেন, হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান সবসময় সাধারণ মানুষের সেবায় কাজ করেন। এর আগে তিনি একাধিকবার সাধারণ মানুষের চিকিৎসাসহ বিভিন্ন সহযোগিতায় পাশে দাঁড়িয়েছেন। শুধু এলাকায় নয়, প্রয়োজন হলে ঢাকায়ও চিকিৎসার ব্যবস্থা করেছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নেওয়ার পর যেসব রোগীর উন্নত চিকিৎসার প্রয়োজন হবে, তাদের পরবর্তী চিকিৎসার ব্যবস্থা ঢাকায় করার উদ্যোগ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category